টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধ সৌধ কমপ্লেক্স পরিচ্ছন্নতার কাজ চলছে

অনলাইন নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৬ ৬:১৪ পিএম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধ সৌধ কমপ্লেক্স পরিচ্ছন্নতার কাজ চলছে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধ সৌধ কমপ্লেক্স পরিচ্ছন্নতার কাজ চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা ধুয়েমুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দীর্ঘ আড়াই বছর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্যোগে এ পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। পরিচ্ছন্নতা কাজে বিভিন্ন বয়সী শতাধিক নারী,পুরুষসহ শিশুদেরও নিয়োজিত থাকতে দেখা গেছে। আজ শনিবার সকালে এ দৃশ্য দেখা গেছে বঙ্গবন্ধুর সমাধির চারপাশে।
স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় সবাই কাজ করছে বলে জানা গেছে। একজন প্রতিবন্ধী কিশোরকেও পরিচ্ছন্নতা কাজে লিপ্ত থাকতে দেখা গেছে। বারবার সে বলছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমি শেখ হাসিনাকে ভালোবাসি। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। এমন শ্লোগান আরও অনেকে দিচ্ছেন। একই সাথে তারা পরিচ্ছন্নতার কাজও করছেন।
দীর্ঘদিন সমাধি সৌধে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারেনি। সেখানে ছিলোনা কোনো কর্মী। তদারকি করার কেউ না থাকায় সমাধি সৌধের দেয়ালে শ্যাওলা জমে গেছে। ধুলো-বালি জমে গেছে ভিতরে-বাইরে বিভিন্ন স্থানে। আগাছা জন্মেছে যত্রতত্র।
সমাধি সৌধ কমপ্লেক্সে কোনো নিরাপত্তা কর্মীও এখন আর নেই। ১৫ নভেম্বরের আগে দুই-এক জন পুলিশ সদস্যকে ১নং গেটে বসে থাকতে দেখা গেলেও এখন তারাও নেই। গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ডাকে পালিত লকডাউন কর্মসূচির সহিংসতার দরুন কেউ আর সেখানে যায় না। সমাধি সৌধ এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর বাড়ীতেও কেউ নাই। সরকারের গণপূর্ত বিভাগের যেসব কর্মীরা ছিলো তারাও চলে গেছে। সেখানে শেখ পরিবারের সদস্য বা আত্মীয়রা কেউ নেই। নেই স্থানীয় আওয়ামী লীগের বড় কোনো নেতা।
যে সমাধি সৌধ কমপ্লেক্স বিগত আড়াই বছর ছিলো নিষিদ্ধ এলাকা তা এখন মুক্ত; সেখানে উপস্থিত সবাই এমনটাই বলছে। সাধারন এসব মানুষের চোখেমুখে ভীতির কোনো চিহ্ন নেই। নেই কোনো দুরভিসন্ধিমূলক আচরনের বহিঃপ্রকাশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...