তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নাম প্রত্যাহার করলেন সাংবাদিক মতিউর রহমান

তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
গত রোববার (১৫ সেপ্টেম্বর) তাকে এ পদে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে নিজের ব্যস্ততার কথা জানিয়ে বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বরাবর চিঠিতে তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
চিঠিতে তিনি বলেন, দায়িত্ব প্রাপ্তি অনেক সম্মানের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ নয়, নাম প্রত্যাহার করে নিচ্ছি। চিঠিতে তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিইউ/এমএইচটি
সম্পর্কিত খবর
সিংড়ার কলম কেন্দ্রীয় কবরস্থানে ছয় মাসেও শুকায়নি কবরের খেজুরের ডাল,…
গোপালগঞ্জে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে
রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ…
কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নাম প্রত্যাহার করলেন সাংবাদিক মতিউর রহমান

তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
গত রোববার (১৫ সেপ্টেম্বর) তাকে এ পদে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে নিজের ব্যস্ততার কথা জানিয়ে বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বরাবর চিঠিতে তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
চিঠিতে তিনি বলেন, দায়িত্ব প্রাপ্তি অনেক সম্মানের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ নয়, নাম প্রত্যাহার করে নিচ্ছি। চিঠিতে তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিইউ/এমএইচটি
সম্পর্কিত খবর
সিংড়ার কলম কেন্দ্রীয় কবরস্থানে ছয় মাসেও শুকায়নি কবরের…
গোপালগঞ্জে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে
রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪ তম সাহিত্য বৈঠক…
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক…