গোপালগঞ্জের আজকের পরিস্থিতির খবর
কাশিয়ানি বিএনপি অফিসে ভাংচুর, গ্রামীণ ব্যাংকে আগুন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : জেলার কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । এ ছাড়া রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানেও ভাঙচুর করেছে ওই সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা।কর্মীরা এসব হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে। তারা বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেয়। পরে ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকানে ভাঙচুর করে তারা। এ সময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কাগজপত্র আগুনে পুড়ে যায়।
এ ব্যাপারে জানার জন্য কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: সাজেদুর রহমানের মোবাইল ফোন কল করা হলেও তাতে কোনো লাভ হয় নাই।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড অব্যাহত
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রস্তুতি : ২১ প্লাটুন…
টুঙ্গিপাড়া থানা এবং এমপির বাড়ীতে অগ্নীসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা…
কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পর বিভিন্ন স্থান থেকে…
গোপালগঞ্জে ব্রি বিনামূল্যে ধানবীজ বিতরন শুরু করেছে
আরও পড়ুন
গোপালগঞ্জের আজকের পরিস্থিতির খবর
কাশিয়ানি বিএনপি অফিসে ভাংচুর, গ্রামীণ ব্যাংকে আগুন
কাশিয়ানি বিএনপি অফিসে ভাংচুর, গ্রামীণ ব্যাংকে আগুন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : জেলার কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । এ ছাড়া রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানেও ভাঙচুর করেছে ওই সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা।কর্মীরা এসব হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে। তারা বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেয়। পরে ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখা, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকানে ভাঙচুর করে তারা। এ সময় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কাগজপত্র আগুনে পুড়ে যায়।
এ ব্যাপারে জানার জন্য কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: সাজেদুর রহমানের মোবাইল ফোন কল করা হলেও তাতে কোনো লাভ হয় নাই।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড অব্যাহত
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রস্তুতি :…
টুঙ্গিপাড়া থানা এবং এমপির বাড়ীতে অগ্নীসংযোগ করেছে আওয়ামী…
কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পর বিভিন্ন…