সিংড়ায় বিক্রমপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিংড়ায় বিক্রমপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিক্রমপুর গ্রামে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সিংড়ার গণমানুষের নেতা, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

ইটালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জলিল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...