সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির দুই নেতা।
তাঁরা হলেন, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামীম হোসেন (ভিপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা ডায়াবেটিকস সমিতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নিসচা সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিএনপির দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বক্তব্যে বিএনপি নেতারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁরা নবগঠিত কমিটির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা সিংড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন, মো. জুল মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
আসুন, আমরা ঐক্যবদ্ধ হই! প্রধানমন্ত্রী তারেক রহমান
নওগাঁ সরকারি পলিটেকনিকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিয়ামতপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপন, নিরাপদ স্যানিটেশনের ওপর গুরুত্বারোপ
গোপালগঞ্জ-১ আসনের এমপি’র বাড়ীসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা…
রাণীনগরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বিতরণ করা হলো লিফলেট
রানীনগরে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪, তিনজনের কারাদণ্ড
আরও পড়ুন
সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির দুই নেতা।
তাঁরা হলেন, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামীম হোসেন (ভিপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা ডায়াবেটিকস সমিতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নিসচা সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিএনপির দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বক্তব্যে বিএনপি নেতারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁরা নবগঠিত কমিটির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা সিংড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন, মো. জুল মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
আসুন, আমরা ঐক্যবদ্ধ হই! প্রধানমন্ত্রী তারেক রহমান
নওগাঁ সরকারি পলিটেকনিকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিয়ামতপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপন, নিরাপদ স্যানিটেশনের ওপর…
গোপালগঞ্জ-১ আসনের এমপি’র বাড়ীসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও…
রাণীনগরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বিতরণ করা…