রাণীনগরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বিতরণ করা হলো লিফলেট

নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার শিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁর প্রসিকিউটর মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় মাদক থেকে দূরে থাকা এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ৮০টি লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের অফিসে দুটি টিস্যুবক্স প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পর্কিত খবর
রানীনগরে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪, তিনজনের কারাদণ্ড
মান্দাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান, প্রসাদপুর ঘাটে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন
মান্দায় অনুমোদনহীন তেল বিক্রি, তদন্তের পর প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
ইসলামপুরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি আপোসে বণ্টন করে দিল জেলা লিগ্যাল…
ইসলামপুরে চারটি সড়কবাতি স্থাপন করায় পৌর প্রশাসককে এলাকাবাসীর ধন্যবাদ
সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন
আরও পড়ুন
রাণীনগরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বিতরণ করা হলো লিফলেট

নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী শ্রেণি বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার শিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নওগাঁর প্রসিকিউটর মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় মাদক থেকে দূরে থাকা এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ৮০টি লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের অফিসে দুটি টিস্যুবক্স প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পর্কিত খবর
রানীনগরে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪, তিনজনের কারাদণ্ড
মান্দাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান, প্রসাদপুর ঘাটে সেতু নির্মাণ…
মান্দায় অনুমোদনহীন তেল বিক্রি, তদন্তের পর প্রতিষ্ঠান বন্ধের…
ইসলামপুরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি আপোসে বণ্টন করে দিল…
ইসলামপুরে চারটি সড়কবাতি স্থাপন করায় পৌর প্রশাসককে এলাকাবাসীর…