গোপালগঞ্জের সর্বশেষ আজকের পরিস্থিতি

গোপালগঞ্জ-১ আসনের এমপি’র বাড়ীসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

অনলাইন নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬ ১:২৩ পিএম
গোপালগঞ্জ-১ আসনের এমপি’র বাড়ীসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

গোপালগঞ্জ-১ আসনের এমপি'র বাড়ীসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের গ্রামের বাড়ী নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুন লাগানোর আগে তারা সংসদ সদস্যের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় সংসদ সদস্য সেলিমুজ্জামান বাড়ীতে উপস্থিত ছিলেননা।
এদিকে সকাল থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয় গোপালগঞ্জে। বেলা এগারোটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নামতে শুরু করে। তারা জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মিছিল ভাংচুর শুরু করে। তারা অব্যাহত মিছিল করতে থাকে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আতংকিত সাধারন মানুষ ঘর হতে বের হয় নাই। কোনো দোকানপাট খোলা হয় নাই। মহাসড়ক-সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড কার্যত অচল হয়ে গেছে। জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সেক্রেটারি আতাউর রহমান পিয়ালসহ অন্যান্য সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ দলের হাজার হাজার লোক লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয়। তারা মুহুর্মুহু শ্লোগানে উত্তাল করে তোলে এলাকা।
গতকাল জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা বাজারের বিএনপি কার্যালয়, বালিয়াকান্দি বাজারের বিএনপি কার্যালয় ভাংচুর করা হয়। মোচনা ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ইমদাদ মোল্লার বাড়ীতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...