রানীনগরে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪, তিনজনের কারাদণ্ড

নওগাঁর রানীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি দল রানীনগর থানার বড়িয়া পূর্বপাড়া, খানপুকুর, আবাদপুকুর, রানীনগর বাজারসহ বিভিন্ন এলাকায় পাঁচটি অভিযান পরিচালনা করে। অভিযানে মোবাইল কোর্টের তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরও একজনকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রানীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল আলম অভিযানে প্রসিকিউশন ও নিয়মিত মামলার এজাহার দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়
আসুন, আমরা ঐক্যবদ্ধ হই! প্রধানমন্ত্রী তারেক রহমান
নওগাঁ সরকারি পলিটেকনিকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিয়ামতপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপন, নিরাপদ স্যানিটেশনের ওপর গুরুত্বারোপ
গোপালগঞ্জ-১ আসনের এমপি’র বাড়ীসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা…
রাণীনগরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বিতরণ করা হলো লিফলেট
আরও পড়ুন
রানীনগরে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪, তিনজনের কারাদণ্ড

নওগাঁর রানীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি দল রানীনগর থানার বড়িয়া পূর্বপাড়া, খানপুকুর, আবাদপুকুর, রানীনগর বাজারসহ বিভিন্ন এলাকায় পাঁচটি অভিযান পরিচালনা করে। অভিযানে মোবাইল কোর্টের তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরও একজনকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রানীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল আলম অভিযানে প্রসিকিউশন ও নিয়মিত মামলার এজাহার দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিংড়ায় নিসচা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা…
আসুন, আমরা ঐক্যবদ্ধ হই! প্রধানমন্ত্রী তারেক রহমান
নওগাঁ সরকারি পলিটেকনিকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিয়ামতপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপন, নিরাপদ স্যানিটেশনের ওপর…
গোপালগঞ্জ-১ আসনের এমপি’র বাড়ীসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও…
রাণীনগরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, বিতরণ করা…
