ইসলামপুরে চারটি সড়কবাতি স্থাপন করায় পৌর প্রশাসককে এলাকাবাসীর ধন্যবাদ

ইসলামপুরে চারটি সড়কবাতি স্থাপন করায় পৌর প্রশাসককে এলাকাবাসীর ধন্যবাদ

জামালপুরের ইসলামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৌজাজাল্লা পাটনিপাড়া ফকিরবাড়ি রোডে চারটি সড়কবাতি স্থাপন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহ মো. জুবায়েরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৌজাজাল্লা পাটনিপাড়া ফকিরবাড়ি রোডের মিন্টু মিস্ত্রির বাড়ি থেকে শহীদ আলী শাহ ফকিরের বাড়ি পর্যন্ত সড়কে চারটি সড়কবাতি স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাতের বেলায় ওই সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে অসুবিধা হতো।

বিশেষ করে সন্ধ্যার পর অন্ধকারের কারণে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হতো। এলাকাবাসী জানান, সড়কবাতি স্থাপনের ফলে এখন রাতে সড়কে আলো থাকবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে চলাচলকারী বাসিন্দারাও উপকৃত হবেন। পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তারা আরও বলেন, স্থানীয় মানুষের প্রয়োজন ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কবাতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ মো. জুবায়েরের প্রতি আমরা কৃতজ্ঞ। জনস্বার্থে তাঁর এমন উদ্যোগ অব্যাহত থাকলে পৌর এলাকার সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...