সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত এ কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা তুলে দেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন। নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় তিনি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
সম্পর্কিত খবর
ইসলামপুরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি আপোসে বণ্টন করে দিল জেলা লিগ্যাল…
ইসলামপুরে চারটি সড়কবাতি স্থাপন করায় পৌর প্রশাসককে এলাকাবাসীর ধন্যবাদ
মান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা
কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সিংড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর…
সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত এ কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা তুলে দেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন। নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় তিনি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
সম্পর্কিত খবর
ইসলামপুরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি আপোসে বণ্টন করে দিল…
ইসলামপুরে চারটি সড়কবাতি স্থাপন করায় পৌর প্রশাসককে এলাকাবাসীর…
মান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে…
কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সিংড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের…
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা…
