মুকসুদপুরে সেলিমুজ্জামান এমপি’র রুদ্ধদার সভা ও মিছিল

অনলাইন নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬ ১২:১৫ পিএম
মুকসুদপুরে সেলিমুজ্জামান এমপি’র রুদ্ধদার সভা ও মিছিল

মুকসুদপুরে সেলিমুজ্জামান এমপি'র রুদ্ধদার সভা ও মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি : আমরা শান্তি চাই। মুকসুদপুর-কাশিয়ানি(একাংশ) মিলে আমাদের নির্বাচনী এলাকার মানুষ শান্তি চায়। একটি পতিত সরকারের নিষিদ্ধ দল আমাদের প্রিয় গোপালগঞ্জকে অশান্ত করতে চায়। এসব কথা বলেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
গতকাল সোমবার বিকাল তিনটায় মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার উপস্থিত নেতাকর্মীদের সাথে এক রুদ্ধদার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা সবাই বুঝি এ সরকার জনগনের ভোটে নির্বাচীত সরকার। নিষিদ্ধ দল বর্তমান সরকারের মেয়াদ আট মাস পনেরো-কুড়ি দিনের মাথায় ক্ষমতাচ্যুত করতে চায়। এতো অসম্ভব ব্যাপার।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
এদিকে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামানের উপস্থিতিকালীন সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর অডিও বক্তব্য প্রচার করা হয়। তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার পরামর্শ দেন। আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাতে আহুত লকডাউন সফল করতে না পারে সে বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
পরে নেতাকর্মীদের নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও জ্বালাওপোড়াও কর্মসুচীর প্রতিবাদে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মুকসুদপুর পৌরসভা এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...