কোটালিপাড়ায় স্টার এক্সপ্রেস সার্ভিসের ২টি বাস ভাংচুর

অনলাইন নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬ ১২:১১ পিএম
কোটালিপাড়ায় স্টার এক্সপ্রেস সার্ভিসের ২টি বাস ভাংচুর

কোটালিপাড়ায় স্টার এক্সপ্রেস সার্ভিসের ২টি বাস ভাংচুর

গোপালগঞ্জ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল সোমবার সন্ধ্যায় জেলার কোটালিপাড়া উপজেলার হিরন ইউনিয়নভুক্ত মাঝবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় স্টার এক্সপ্রেস সার্ভিসের দুটি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে। বাস দুটি ঢাকা থেকে কোটালিপাড়া ফিরছিলো। এসময় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন স্টার এক্সপ্রেস সার্ভিসের কোটালিপাড়া কাউন্টার ম্যানেজার গাজী জিয়াউল হক। তিনি বলেন,হামলাকারীরা শ্লোগান দিয়ে মিছিল করছিলো। তারা বাস দুটির সামনের গ্লাস, উভয় পাশে এবং ভেতরে ভাংচুর করে। যাত্রীরা আতংকিত হয়ে বাস থেকে নেমে যে যেদিকে পারে সেদিকে পালিয়ে যায়।
এদিকে পতিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে কোটালিপাড়া উপজেলার হিরন ইউনিয়নের মাঝবাড়ী বাসস্ট্যান্ড এলাকাসহ কোটালিপাড়া থানা ও উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে গতকাল সন্ধ্যায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...