গোপালগঞ্জে ডিসি, এসপিসহ তিন থানার ওসি বদলি

অনলাইন নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬ ১১:২৫ এএম
গোপালগঞ্জে ডিসি, এসপিসহ তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জে ডিসি, এসপিসহ তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো: হাবিবুল্লাহকে বদলির পর জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে গতকাল রোববার ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জিএম সরফরাজ হোসেন এবং পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এদিকে গতকাল রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমানকে বদলী করা হয়েছে কিশোরগঞ্জ জেলায়। তবে ওই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নাম জানা যায় নাই।
গত কয়েক দিন ধরে জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাংচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটায়। এসব ঘটনার প্রেক্ষিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...