গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

public bangla. com
১২ নভেম্বর ২০২৬ ৯:৫৯ পিএম
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি :  গতকাল বুধবার সদর উপজেলার বিজয়পাশা ও ঘোনাপাড়া নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
জানা গেছে, আজ সকাল ১০ টার পর গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের চাপায় এক ব্যাক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতের নাম ওবায়দুর খন্দকার। তিনি সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামের রাজেক মাষ্টারের ছেলে। দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। সদর থানা পুলিশ সদস্যরা নিহতের লাশ গোপালগঞ্জ সদর ২৫০ বেড হাসপাতালের মর্গে প্রেরন করেছেন ময়না তদন্তের জন্য।
এদিকে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মালেক আলী সরদার জানিয়েছেন গতকাল বুধবার (১১ নভেম্বর) ভোর রাত ৪ টা ৫ মিনিটের সময় চক্ষু ইনস্টিটিউটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাত্তার সরদার (৭০) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত সাত্তার মাদারীপুর সদরের কাবিছউদ্দিনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানার এএসআই কবিরের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট বুঝিয়ে দেবে পুলিশ সদস্যরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...