সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন বিএনপি’র নেতা রফিকুল ইসলাম ডাবলু

অনলাইন নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬ ৮:২৪ পিএম
সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন বিএনপি’র নেতা রফিকুল ইসলাম ডাবলু

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ডাবলু। পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ডাবলু ইসলামপুর সদর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে ছাত্ররাজনীতি ও যুবরাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের যোগাযোগ ও সুসম্পর্ক রয়েছে।

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার বিষয়ে রফিকুল ইসলাম ডাবলু বলেন, “আমি নির্বাচিত হতে পারলে ইসলামপুর সদর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে আমার অন্যতম অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। দলীয় নেতাকর্মী, মুরব্বি, যুবসমাজ ও সর্বস্তরের এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ইসলামপুর সদর ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতে, রফিকুল ইসলাম ডাবলু দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে রাজনৈতিক প্রতিকূল সময়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা তাঁকে স্থানীয় রাজনীতিতে পরিচিতি এনে দিয়েছে। তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা ও উৎসাহ দেখা যাচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইসলামপুর সদর ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা সমাধান, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত হবে।

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ডাবলুর প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...