গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সহভাহপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঝজৃজখছিলেন পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক-উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান, এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে জেলার মুকসুদপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ।
এছাড়াও গোপালগঞ্জ জেলা শহরে ৭ নভেম্বর পালন উপলক্ষে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাড.আবুল খায়ের প্রমুখ।
