আত্রাইয়ে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬ ৮:০৪ পিএম
আত্রাইয়ে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে এ সংলাপ সভা অনুষ্ঠিত হয়। বিএমজেড ও নেটজ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সভার আয়োজন করা হয়।
সভায় এ্যাডভোকেসী ফ্যাসসিলিটেটর গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশাতলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের S.A.C.M.O মো. মাইনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মো. আব্দুর রউফ মিলন, H.A ঝর্ণা বেগম, C.H.C.P লতা বানু, F.W.A রোজিনা বেগম, F.P.I তাপম কুমার, C.H.C.P শাপলা খাতুন, এবং বিভিন্ন সিএসওর সভানেত্রীগণ।

সভায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রাপ্তির সমস্যা, বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে প্রতিবন্ধকতা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা এবং সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী ও নাগরিক সমাজ সংগঠনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...