সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

রংপুরের গংগাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. আতাউর রহমান ওরফে আতা (৪৬)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরজন হলেন খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)। তিনি খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার থেকে আতাউর রহমান আতা এবং রাতে খলেয়া ইউনিয়নে তাঁর নিজ বাড়ি থেকে এনছান আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গংগাচড়া থানার এফআইআর নম্বর-২৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫ এবং জিআর নম্বর-৩১১-এর একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুলিশের পৃথক অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আসামি আটক…
৭ কোটি ৩১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ, ফের বেড়িবাঁধে…
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক
গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ, দুই ব্যবসায়ীর…
রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ
ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ