সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের সভায় সাংবাদিক মোঃ আলহাজ হোসেনকে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার পরিচয়পত্র প্রদান

নাটোরের সিংড়ায় সিংড়া ডিজিটাল অনলাইন (এস.ডি.ও) প্রেস ক্লাবের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টার সময়, সভায় প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নিরপেক্ষ সংবাদ পরিবেশন, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা গণমাধ্যমে প্রকাশ করাই একজন দায়িত্বশীল সাংবাদিকের প্রধান কাজ। এ ক্ষেত্রে সাংবাদিকদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ আলহাজ হোসেনের হাতে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড ও পরিচয়পত্র তুলে দেন সিংড়া ডিজিটাল অনলাইন (এস.ডি.ও) প্রেস ক্লাবের সভাপতি আবুল বাশার।
এ সময় উপস্থিত প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সাংবাদিক মোঃ আলহাজ হোসেনকে নতুন দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানান। পাশাপাশি তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সাংবাদিক মোঃ আলহাজ হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ, সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি সুন্দর, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সাংবাদিক মোঃ আলহাজ হোসেনের নতুন এই পথচলা সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
