ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

হোসেন আলি ফকির
০৮ নভেম্বর ২০২৬ ৩:১১ পিএম
ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ হোসেন শাহ্‌ ফকির, ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পদযাত্রা কর্মসূচি উদযাপন করা হয়।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌলা পাহলোয়ান এবং সহসভাপতি একেএম শহিদুর রহমান।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পদযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...