ইসলামপুরে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২ডিসেম্বর) এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, মিল মালিক সমিতির সভাপতি মিস্টার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে ২৬শত ৫৬ মেট্রিক টন চাল ও ৭শত ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকের নিকট থেকে ধান ও চুক্তি ভিত্তিক ১৮টি মিল মালিক চাল সরবরাহ করবেন।
প্রতি কেজি ধানের সরকারি ৩৩ টাকা ও চালের সরকারি ৪৭ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে।
সম্পর্কিত খবর
শিক্ষার্থীদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ দেখতে ধনজইল…
আত্রাইয়ে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা…
মান্দায় বসতবাড়িতে চোলাইমদের আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল মান্দার জোতবাজার বণিক সমিতি
রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আরাফাত…
রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামপুরে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২ডিসেম্বর) এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, মিল মালিক সমিতির সভাপতি মিস্টার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে ২৬শত ৫৬ মেট্রিক টন চাল ও ৭শত ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকের নিকট থেকে ধান ও চুক্তি ভিত্তিক ১৮টি মিল মালিক চাল সরবরাহ করবেন।
প্রতি কেজি ধানের সরকারি ৩৩ টাকা ও চালের সরকারি ৪৭ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে।
সম্পর্কিত খবর
শিক্ষার্থীদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ…
আত্রাইয়ে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে নাগরিক সমাজ সংগঠনের…
মান্দায় বসতবাড়িতে চোলাইমদের আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল মান্দার জোতবাজার বণিক…
রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন…