মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিনের নীরবতা ভেঙে জেলার মুকসুদপুরে দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন।
আজ রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌরসভার বিভিন্ন সড়কে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীরা মুকসুদপুরে শ্লোগান দিয়ে মিছিল করায় জনমনে চান্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টানিয়ে দেয়। পরে কার্যালয় থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।২২/১১/২৬ ইং।
সম্পর্কিত খবর
কাশিয়ানির রামদিয়া বাজারে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধ সৌধ কমপ্লেক্স পরিচ্ছন্নতার কাজ চলছে
গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত
আরও পড়ুন

গোপালগঞ্জে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী…