কাশিয়ানির রামদিয়া বাজারে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

অনলাইন নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৬ ১০:৩৮ পিএম
কাশিয়ানির রামদিয়া বাজারে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কাশিয়ানির রামদিয়া বাজারে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কাশিয়ানি উপজেলার রামদিয়া বাজারে আজ রোববার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ফারহান আলম,ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রনি হোসেন কালু,সাদ মোল্লা প্রমুখ।
ওই বিক্ষোভ মিছিলে রামদিয়া বাজার এলাকাসহ পাশ্ববর্তী এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলির নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি রামদিয়া বাজারের আওয়ামী লীগ অফিসের সামনে থেকে শুরু হয়ে সমগ্র বাজার এলাকার রাস্তাসমুহ প্রদক্ষিণ করে।
মিছিলকারীরা পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবীতে শ্লোগান দেয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, আমরা যে করে হোক আমাদের প্রানের নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...