গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৬ ১০:৪৫ পিএম
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে আজ রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এতে নেতৃত্ব দেন চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: হাদিউজ্জামান মোল্লা জাবেদ,সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন ভুইয়া প্রমুখ। সেখানকার বিক্ষোভ মিছিল ও সমাবেশে শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অংশ নেয়।
এদিকে একই দিন সকালে জেলার কোটালিপাড়ায় ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা শুরুর স্থানে ফিরে আসে। এরপর সংক্ষিপ্ত সমাবেশ করে কোটালিপাড়া উপজেলা পরিষদ কার্যালয়ের গেটে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কোটালিপাড়া পৌরসভার সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, কোটালিপাড়া পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান হাজরা ও উপজেলা যুবলীগের সেক্রেটারি বাবুল হাজরা। সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন। বক্তারা ৮ দফা দাবীর সপক্ষে বক্তব্য রাখেন।২২/১১/২৬ ইং।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...