নওগাঁর মান্দায় লক্ষ্মী পূজা উপলক্ষে ১৫০ জন অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
২৫ অক্টোবর ২০২৬ ৭:৩৯ পিএম
নওগাঁর মান্দায় লক্ষ্মী পূজা উপলক্ষে ১৫০ জন অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা উপলক্ষে ১৫০ জন গরিব, দুঃখী ও অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি, ধুতি ও গামছা বিতরণ করা হয়েছে।

​রবিবার (আজ) বিকেল ৪টায় উপজেলার মৈনম ইউনিয়নের অযোধ্যা পাড়ায় ‘ইঞ্জিনিয়ার ইউসুফ আলী ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
​ফাউন্ডেশনের প্রতিনিধিদের আয়োজনে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের হাতে এসব নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

​বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করে স্থানীয় এক দুস্থ নারী বলেন, “পূজার সময় নতুন কাপড় পাওয়ার আশা ছিল না। ফাউন্ডেশনের পক্ষ থেকে শাড়ি পেয়ে আমরা খুব খুশি।”

​এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইঞ্জিনিয়ার ইউসুফ আলী ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...