ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৬ ৮:৪০ পিএম
ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) ইসলামপুর উপজেলা মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্‌  মো. জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফেজ উদ্দিন এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তফা মনোয়ার ।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য, দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম এবং এ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের গুরুত্ব এবং স্বাবলম্বী পরিবার গঠনের উদ্যোগ সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা কর্মসূচি সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা কর্মসূচি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শোনেন।

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে স্থানীয় পর্যায়ে অবহিতকরণের উদ্যোগ নেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...