ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় ৯নং গোয়ালের চর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯নং গোয়ালের চর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ এ,ই, সুলতান মাহমুদ বাবু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহসভাপতি একেএম শহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা শাফিজ বিনতি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সরদার, কোষাধ্যক্ষ প্রিন্স আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খাদেমুল হক বাবুল, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আ: রহিম বাদশা, উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাইদ খান লোহানী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সরকার, সাবেক ছাত্র ও যুবনেতা রোকনুজ্জামান খান রোকন, সাবেক ছাত্রনেতা আলীনুর, পৌর বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হিরু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুলএবং সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী।
কর্মী সমাবেশ শেষে আসন্ন ৯নং গোয়ালের চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যরা এ ভোটগ্রহণে অংশ নেন। ভোটগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গোপন ব্যালটে ভোটগ্রহণ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা শাফিজ বিনতি।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাগাল সমাবেশটি সঞ্চালনা করেন। এ সময় ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
