মান্দায় ‘মানব কল্যাণ ক্লাব’-এর উদ্যোগে ঘোড়া দৌড় ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
২৩ অক্টোবর ২০২৬ ৬:৫৪ পিএম
মান্দায় ‘মানব কল্যাণ ক্লাব’-এর উদ্যোগে ঘোড়া দৌড় ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলার পশ্চিম পাইকপাড়ায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ক্লাব’-এর উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও মনোজ্ঞ বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোব বেলা ৩টা থেকে ক্লাব প্রাঙ্গণে এই উৎসবমুখর পরিবেশের সূচনা হয়।

ছাত্রনেতা মো: তুহিন ইসলাম ও মো: রোস্তম আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আন্দারিয়াপাড়ার বিশিষ্ট সমাজসেবক মো: ফেরদৌস মোল্ল্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং কাশোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: রইচ উদ্দিন মন্ডল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল্লাহেল কাফি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জুলহাস আলম এবং কুলিহার এলাকার বিশিষ্ট সমাজসেবক মো: আবু সাইদ সিজার।

এছাড়াও অতিথি ও আমন্ত্রিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা যুবায়ের, মান্দা উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মান্দা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, এবং কাশোঁপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দুলাল হোসেন , আবুল হোসেন ,আফসার হোসেন , মোছা. ফরিদা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়, যা উপভোগ করতে ক্লাব সদস্যবৃন্দ ছাড়াও এলাকার শত শত উৎসুক জনতার সমাগম ঘটে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...