সিংড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান

নাটোরের সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ভক্ত ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোহানুর রহমান সোহান বলেন, “ধর্ম যার যার, সম্প্রীতি সবার।” সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল শো-ডাউন
নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে ৬ মাসের…
নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত
ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স…
কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার শাহ গরীবুল্যাহ বিদ্যালয়ের মেয়েরা
সিংড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান

নাটোরের সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ভক্ত ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোহানুর রহমান সোহান বলেন, “ধর্ম যার যার, সম্প্রীতি সবার।” সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল…
নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে…
নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত
ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে…