সিংড়ায় প্রমিলা ফুটবল ম্যাচে টাইব্রেকারে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির জয়

মোঃ আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জমজমাট ও টানটান উত্তেজনাপূর্ণ নারী প্রমিলা ফুটবল ম্যাচে গাইবান্ধা জেলা একাদশকে টাইব্রেকারে হারিয়ে জয় পেয়েছে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় নারী প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের আগমুরশন স্কুল মাঠে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি ও গাইবান্ধা জেলা একাদশের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি জয়লাভ করে।
আগমুরশন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ও আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ম্যাচে দুই নারী দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। গোলের উত্তেজনায় দর্শকদের মধ্যেও দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। শেষ পর্যন্ত টাইব্রেকারে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি ৩-২ গোলে জয়লাভ করেন।
খেলার প্রধান রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন সাদ্দাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সম্পর্কিত খবর
মাদারগঞ্জে প্রবাসী লেমন চৌধুরী’র উদ্যোগে কাঠের সেতু নির্মাণ, কৃতজ্ঞতা এলাকাবাসীর
ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
সিংড়ায় জমি বিরোধ মীমাংসা করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান
মাদারগঞ্জে সিধুলী ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
মাদক নির্মূলে কঠোর অবস্থান নিতে হবে : এমপি সুলতান মাহমুদ…
আরও পড়ুন
সিংড়ায় প্রমিলা ফুটবল ম্যাচে টাইব্রেকারে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির জয়

মোঃ আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জমজমাট ও টানটান উত্তেজনাপূর্ণ নারী প্রমিলা ফুটবল ম্যাচে গাইবান্ধা জেলা একাদশকে টাইব্রেকারে হারিয়ে জয় পেয়েছে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় নারী প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের আগমুরশন স্কুল মাঠে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি ও গাইবান্ধা জেলা একাদশের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি জয়লাভ করে।
আগমুরশন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ও আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ম্যাচে দুই নারী দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। গোলের উত্তেজনায় দর্শকদের মধ্যেও দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। শেষ পর্যন্ত টাইব্রেকারে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি ৩-২ গোলে জয়লাভ করেন।
খেলার প্রধান রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন সাদ্দাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সম্পর্কিত খবর
মাদারগঞ্জে প্রবাসী লেমন চৌধুরী’র উদ্যোগে কাঠের সেতু নির্মাণ,…
ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের এসআই…
সিংড়ায় জমি বিরোধ মীমাংসা করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল…
মাদারগঞ্জে সিধুলী ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ…
মাদক নির্মূলে কঠোর অবস্থান নিতে হবে : এমপি…
