কালীগঞ্জে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ একজন গ্রেফতার

মুঃ সোহরাব আলী সরকার, গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধিঃ থানা-পুলিশের অভিযানে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩,৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় নবীন ছাত্রাবাসের সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করেন উলুখোলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ফায়জুর রহমান ও সঙ্গীয় এএসআই (নিঃ) মাসুদ রানা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় শামীম আহমেদ সামিউলকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের কথিত ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০,০০০ টাকা, এবং নগদ ৩,৬৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত যথাযথ জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় সোহেল (৩৫) নামের আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁকে গ্রেফতারের লক্ষ্যে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি সহ পলাতক আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৫ অক্টোবর, ২০২৬; জি আর নং-৩০৪, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/২৬(১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
মামলা রুজু করা রয়েছে।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জের তেঘরিয়া এলাকায় নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় পিতা-কণ্যা নিহত
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাম্ভাব্য প্রার্থীরা সরব
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক…
মাদারগঞ্জে প্রবাসী লেমন চৌধুরী’র উদ্যোগে কাঠের সেতু নির্মাণ, কৃতজ্ঞতা এলাকাবাসীর
আরও পড়ুন
কালীগঞ্জে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ একজন গ্রেফতার

মুঃ সোহরাব আলী সরকার, গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধিঃ থানা-পুলিশের অভিযানে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩,৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় নবীন ছাত্রাবাসের সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করেন উলুখোলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ফায়জুর রহমান ও সঙ্গীয় এএসআই (নিঃ) মাসুদ রানা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় শামীম আহমেদ সামিউলকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের কথিত ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০,০০০ টাকা, এবং নগদ ৩,৬৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত যথাযথ জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় সোহেল (৩৫) নামের আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁকে গ্রেফতারের লক্ষ্যে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি সহ পলাতক আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৫ অক্টোবর, ২০২৬; জি আর নং-৩০৪, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/২৬(১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
মামলা রুজু করা রয়েছে।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ…
গোপালগঞ্জের তেঘরিয়া এলাকায় নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় পিতা-কণ্যা নিহত
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাম্ভাব্য প্রার্থীরা সরব
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক…
মাদারগঞ্জে প্রবাসী লেমন চৌধুরী’র উদ্যোগে কাঠের সেতু নির্মাণ,…
