মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় পিতা-কণ্যা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুরে একটি মাছবাহী পিকআপের চাপায় বাবা ও তার শিশুসন্তানের করুণ মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ছয় বছর বয়সি মেয়ে সামিরা আক্তার।
মুকসুদপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সম্পর্কিত খবর
কাশিয়ানিতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জের তেঘরিয়া এলাকায় নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাম্ভাব্য প্রার্থীরা সরব
কালীগঞ্জে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ একজন…
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক…
আরও পড়ুন
মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় পিতা-কণ্যা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুরে একটি মাছবাহী পিকআপের চাপায় বাবা ও তার শিশুসন্তানের করুণ মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ছয় বছর বয়সি মেয়ে সামিরা আক্তার।
মুকসুদপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সম্পর্কিত খবর
কাশিয়ানিতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ…
গোপালগঞ্জের তেঘরিয়া এলাকায় নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাম্ভাব্য প্রার্থীরা সরব
কালীগঞ্জে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ…
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক…
