নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত

অনলাইন নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৬ ৯:১৭ পিএম
নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত

“বাস্তব অভিজ্ঞতা শুনুন: প্রকৃত কন্ঠস্বর, প্রকৃত পরিবর্ত”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বা্স্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে।
১০ অক্টোবর ২০২৬ বিশ্ব মানসিক স্বা্স্থ্য দিবস উপলক্ষে জেলার ১১ টি উপজেলার মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগ ও ডাসকো এ-এম্পাওয়ার প্রকল্পের সহযোগীতায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালি, মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা, উপস্থিত অতিথি এবং কিশোর-কিশোরীদের কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার পরিদর্শন এবং পরামর্শ প্রদান।
উক্ত অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন এলাকার কিশোর-কিশোরী, অভিভাবক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় শিক্ষা প্রষ্ঠিানের শিক্ষকবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার-মা ও শিশু স্বাস্থ্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবাদানকারীগন।
আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব, স্থানীয় সরকার ও সুশিল সমাজের করনীয়, মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানসিক স্বাস্থ্যসেবা আরও গতিশীল করার বিভিন্ন কোৗশল এবং উপায় নিয়ে কথা বলেন। মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে ডাসকো ফাউন্ডেশনের এ-এম্পাওয়ার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রম ইতিবাচক পরিবর্তন আনবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...