মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
২৩ নভেম্বর ২০২৬ ৬:৩৮ এএম
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপালগামী পাকা সড়কে জনৈক মামুনের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,মান্দা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হক ও সঙ্গীও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে আল আমিনকে সন্দেহজনক অবস্থায় আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আল আমিন মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোঃ সোহেল রানার ছেলে।

এ ঘটনায় মান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে আল আমিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।তার কাছ থেকে দশ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...