গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

অনলাইন নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬ ৮:২৮ পিএম
গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপি অফিস ভাংচুর ও অগনিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে নেতাদের অফিসে হামলচালিয়ে ভাংচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আজ রোববার দুপুরের পর গোপালগঞ্জ জেলা শহরের বড় বাজার এলাকায় পৌর সুপার মার্কেটের দোতলায় জেলা বিএনপি কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালায়। তারা কার্যালয়ে প্রবেশের সাটার খুলে ফেলে এবং ভাংচুর করে।
এদিকে বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অপর একদল দুর্বৃত্ত জেলা শহরের মোহাম্মদপাড়া এলাকায় নার্গিস ক্লিনিকের পাশে গোপালগঞ্জ বিএনপি নেতা এম.মাহাবুব আলী সোহেলের কার্যালয়, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.তৌফিকুল ইসলামের কার্যালয়,এফএনএফ নামে একটি সুপাসপ,জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাংচুর করা হয়েছে। বাঁশবাড়িয়াস্থ বিএনপি কার্যালয় একটি মার্কেটের দোতলায় ছিলো। নিষিদ্ধ দলের নেতাকর্মীরা সেখান থেকে আসবাবপত্র ভাংচুর করার পর ছুঁড়ে ফেলে দেয় রাস্তায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...