বীর মুক্তিযোদ্ধা সমর উইলিয়াম পালমা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

সোহরাব আলি সরকার
০৮ নভেম্বর ২০২৬ ৭:০৪ এএম
বীর মুক্তিযোদ্ধা সমর উইলিয়াম পালমা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সমর উইলিয়াম পালমা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে আনুমানিক ১০:৩০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিঁনি চিরনিদ্রায় শাহিত হোন। শনিবার (৭ নভেম্বর) ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে উপজেলার দড়িপাড়ায় অবস্থিত পবিত্র পরিবারের গির্জায় সমাহিত করা হয়েছে। তাঁর পিতার নাম বুলু যোসেফ পালমা এবং গ্রামের বাড়ি উপজেলার দড়িপাড়া এলাকায়। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই পূত্র, দুই কন্যা ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গার্ড অব অনার অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় সমর উইলিয়াম পালমার নাম লিপিবদ্ধ রয়েছে।
দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সমর উইলিয়াম পালমার মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...