ইসলামপুরে নিজ এলাকায়  মসজিদে জুম্মা নামাজ আদায় করে  ইউপি নির্বাচনে সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম

হোসেন শাহ্ ফকির
০৭ নভেম্বর ২০২৬ ৭:১৯ পিএম
ইসলামপুরে নিজ এলাকায়  মসজিদে জুম্মা নামাজ আদায় করে  ইউপি নির্বাচনে সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম

মোঃ হোসেন শাহ্‌ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে মসজিদে দাঁড়িয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজের পক্ষে ভোট ও সমর্থন চেয়েছেন  চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম। তিনি উপজেলার পূর্ব বলিয়াদহ এলাকার বাসিন্দা। আসন্ন চিনাডুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইতোমধ্যে ভোটারদের সঙ্গে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
নজরুল ইসলাম এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার পূর্ব বলিয়াদহ মণ্ডলবাড়ি জামে মসজিদে মিম্বারের পাশে দাঁড়িয়ে তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দেন। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহ তায়ালার পবিত্র ঘরে ওয়াদা দিলে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেব। আপনাদের খেদমত করার জন্যই আমি নির্বাচনে অংশ নিতে চাই।’
এ সময় বক্তব্য দেন মসজিদের ইমাম আব্বাস শেখ, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ডেবরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং বলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম।
তাঁরা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে নজরুল ইসলামের পক্ষে নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার অঙ্গীকার করার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে শেষ পর্যন্ত তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...