জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কালীগঞ্জে প্রশাসনের আলোচনা সভা

মু, সোহরাব আলি সরকার
০৭ নভেম্বর ২০২৬ ৭:২২ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কালীগঞ্জে প্রশাসনের আলোচনা সভা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, সুশিল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

০১৫৫৩৩৫৪২৮৪
কালীগঞ্জ, গাজীপুর
০৭/১১/২৬ইং

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...