নওগাঁর মান্দায় গাঁজার গাছসহ গ্রেফতার ১

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা গাছসহ নিতাই কুমার মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামনগর গ্রামের নন্দ কুমারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা উপজেলার রামনগর গ্রামের একটি কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করা হচ্ছে।
সংবাদের সত্যতা যাচাই করে অভিযান পরিচালনা করলে অভিযানে অংশ নেওয়া টিম নিতাই কুমার মন্ডলকে গ্রেফতার করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কচুক্ষেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছটির ওজন প্রায় ২ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত নিতাই কুমার মন্ডলের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
নওগাঁর মান্দায় গাঁজার গাছসহ গ্রেফতার ১

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা গাছসহ নিতাই কুমার মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামনগর গ্রামের নন্দ কুমারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা উপজেলার রামনগর গ্রামের একটি কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করা হচ্ছে।
সংবাদের সত্যতা যাচাই করে অভিযান পরিচালনা করলে অভিযানে অংশ নেওয়া টিম নিতাই কুমার মন্ডলকে গ্রেফতার করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কচুক্ষেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছটির ওজন প্রায় ২ কেজি ৫০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত নিতাই কুমার মন্ডলের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
