গোপালগঞ্জে মিছিল গিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা শহরে মিছিলে গিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়ে ফুলের মার্কেট ভাংচুর করেছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত বিশ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটিয়েছে জেলা শহর সংলগ্ন লতীফপুর ইউনিয়নের ঘোষের চর ও চরমানিকদাহ গ্রামের লোকজন। ফুল মার্কেটের দশটি দোকান তারা ভাংচুর করেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।
সূত্র আরও জানায় বিকেলে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামের সামনে লেকপাড়ে ফুল ব্যবসায়ীদের জন্য নির্মিত মার্কেটের সামনে দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যায়। সে সময় মিছিলকারীদের মধ্যে চর মানিকদাহ ও ঘোষের চর এলাকার দুটি গ্রুপের লোকজন কথাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে ঘোষের চরের এক যুবককে চর মানিকদাহের কয়েকজন মারপিট করে। ওই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে সংঘর্ষ ব্যাপকহারে শুরু হয়। চর মানিকদাহ ও ঘোষেরচর এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে সংঘর্ষকারীরা। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষ চলাকালে ফুল মার্কেটের দশটি দোকান ভাংচুর করে তারা।
সম্পর্কিত খবর
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে রাখা হয় ব্যাক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স…
মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল
কাশিয়ানির রামদিয়া বাজারে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জে মিছিল গিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
গোপালগঞ্জে মিছিল গিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা শহরে মিছিলে গিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়ে ফুলের মার্কেট ভাংচুর করেছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত বিশ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটিয়েছে জেলা শহর সংলগ্ন লতীফপুর ইউনিয়নের ঘোষের চর ও চরমানিকদাহ গ্রামের লোকজন। ফুল মার্কেটের দশটি দোকান তারা ভাংচুর করেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।
সূত্র আরও জানায় বিকেলে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামের সামনে লেকপাড়ে ফুল ব্যবসায়ীদের জন্য নির্মিত মার্কেটের সামনে দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যায়। সে সময় মিছিলকারীদের মধ্যে চর মানিকদাহ ও ঘোষের চর এলাকার দুটি গ্রুপের লোকজন কথাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে ঘোষের চরের এক যুবককে চর মানিকদাহের কয়েকজন মারপিট করে। ওই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে সংঘর্ষ ব্যাপকহারে শুরু হয়। চর মানিকদাহ ও ঘোষেরচর এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে সংঘর্ষকারীরা। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষ চলাকালে ফুল মার্কেটের দশটি দোকান ভাংচুর করে তারা।
সম্পর্কিত খবর
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে রাখা হয় ব্যাক্তি…
মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের…
কাশিয়ানির রামদিয়া বাজারে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী…
