আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নে ডাসকো ফাউন্ডেশন অগ্রযাত্রা প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দুর্যোগ ত্রাণকর্মীদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় স্ব-স্ব ইউনিয়ন পরিষদের হলরুমে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, ইউনিট ম্যানেজার আব্দুর রউফ মিলন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়াও সভায় প্রকল্পের ত্রাণ কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, ত্রাণ কার্যক্রমের সমন্বয় এবং দুর্যোগকালীন সময়ে স্থানীয় জনগণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পর্কিত খবর
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
মান্দায় ট্রাকচাপায় প্রাণ গেল সাগরের, দেলুয়াবাড়ি বাজারে শোকের ছায়া
আরও পড়ুন
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নে ডাসকো ফাউন্ডেশন অগ্রযাত্রা প্রকল্পের আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দুর্যোগ ত্রাণকর্মীদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় স্ব-স্ব ইউনিয়ন পরিষদের হলরুমে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, ইউনিট ম্যানেজার আব্দুর রউফ মিলন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এছাড়াও সভায় প্রকল্পের ত্রাণ কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, ত্রাণ কার্যক্রমের সমন্বয় এবং দুর্যোগকালীন সময়ে স্থানীয় জনগণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পর্কিত খবর
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
মান্দায় ট্রাকচাপায় প্রাণ গেল সাগরের, দেলুয়াবাড়ি বাজারে শোকের…
