ইসলামপুরের এক কিশোরর মৃত্যু নিয়ে ধুম্রজাল

জামালপুরের ইসলামপুরে ফারদিন শেখ (১৩) নামের এক কিশোরের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। কবুতর চুরির অপবাদে ওই কিশোর গোয়ালঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী স্থানীয়দের।
বৃহস্পতিবার ( ৯এপ্রিল) ভোররাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দূর্গম চরাঞ্চল পশ্চিম মুন্নিয়াচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারদিন পশ্চিম মুন্নিয়াচর এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয়রা জানান,পার্শবর্তী সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি গ্রামে কবুতর চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় ফারদিন সহ একই এলাকার ইয়ামিন নামের আরেক কিশোরকে। পরে সেখান থেকে বাড়ি ফিরে গোয়ালঘরে ফারদিন ফাঁসি নিয়েছে বলে দাবী স্থানীয়দের।
মুন্নিয়াচর এলাকার সাবেক যুবদল নেতা আফসার উদ্দিন আকন্দ জানান,ফাঁদ পেতে কবুতর ধরাকে কেন্দ্র করে ওই কিশোরকে শাসন করা হয়,এতেই সেই অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এবিষয়ে নিহতের মা ফরিদা বেগম জানান,ফারদিনের পেটের ব্যাথা ছিলো,তীব্র ব্যাথা সইতে না পেরে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।স্থানীয়দের দাবী ও নিহতের পরিবারের সদস্যদের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে,যা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘান করার দাবী এলাকার সুধীমহলের।
এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
গোপালগঞ্জ বিজিবি রিজিওন কমান্ডারের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান
খুলনায় বিভাগীয় বইমেলার শুভ উদ্বোধন
সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের সভায় সাংবাদিক মোঃ আলহাজ হোসেনকে…
আরও পড়ুন