লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৩.৭৭% দেখে ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

অনলাইন নিউজ ডেস্ক
০২ নভেম্বর ২০২৬ ১:১১ এএম
লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৩.৭৭% দেখে ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

রোববার অনুষ্ঠিত ‘নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে শিক্ষকরা তাঁদের বক্তব্যে কলেজটি সরকারীকরণের দাবি তোলেন। শিক্ষকদের ওই দাবির পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা দিন দিন ফলাফল খারাপ করছেন। এত নিম্নমানের ফলাফল নিয়ে আমি কীভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরকারীকরণের সুপারিশ নিয়ে যাব ? আপনাদের যত দাবি আছে, তার সবই আমি পূরণ করার চেষ্টা করব; তবে আমার একটিই দাবি আপনাদের ভালো ফলাফল উপহার দিতে হবে। আপনারা ভালো ফলাফল উপহার দেওয়ার ব্যাপারে কতটা নিশ্চয়তা দিতে পারবেন?

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...