মান্দায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
০১ এপ্রিল ২০২৬, ৩:২৬ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে রিয়া মনি (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রিয়া মনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের মো. রনির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামের খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে আসে। বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে রিয়া তার বাবাসহ অন্যান্য শিশুদের সঙ্গে খালার বাড়ির দক্ষিণ পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়।
গোসলের একপর্যায়ে রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে প্রায় ৭-৮ মিনিট পর তাকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
মান্দায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
অনলাইন নিউজ ডেস্ক
০১ এপ্রিল ২০২৬
৩:২৬ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে রিয়া মনি (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রিয়া মনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের মো. রনির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামের খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে আসে। বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে রিয়া তার বাবাসহ অন্যান্য শিশুদের সঙ্গে খালার বাড়ির দক্ষিণ পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়।
গোসলের একপর্যায়ে রিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুঁজি করে প্রায় ৭-৮ মিনিট পর তাকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
Generating Photo Card...
Please wait...
