দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের শাসনব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি স্তরে দুর্নীতি মোকাবিলায় কোনো প্রকার আপস করা হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “সরকারের সকল স্তরে দুর্নীতি নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে অত্যন্ত দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কেবল কঠোর আইন নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব।” বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে তার সরকার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে কাজ করে যাচ্ছে।
সম্পর্কিত খবর
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
গোপালগঞ্জ বিজিবি রিজিওন কমান্ডারের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান
খুলনায় বিভাগীয় বইমেলার শুভ উদ্বোধন
সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের সভায় সাংবাদিক মোঃ আলহাজ হোসেনকে…
আরও পড়ুন