লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের একটি ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মন্ডল পাড়া গ্রামের আঃ শহিদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের বড় ভাই বেলাল উদ্দিন। সেখানে ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফেরার পর তিনি নিশ্চিত করেন যে, মৃত ব্যক্তি তার ছোট ভাই হেলাল উদ্দিন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় নিশ্চিত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের একটি ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মন্ডল পাড়া গ্রামের আঃ শহিদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের বড় ভাই বেলাল উদ্দিন। সেখানে ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফেরার পর তিনি নিশ্চিত করেন যে, মৃত ব্যক্তি তার ছোট ভাই হেলাল উদ্দিন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় নিশ্চিত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
