ভোট কেনার অভিযোগে জনতা দলের কর্মীর জরিমানা।

অনলাইন নিউজ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:২৩ পিএম
ভোট কেনার অভিযোগে জনতা দলের কর্মীর জরিমানা।

লালমনিরহাটের কালীগঞ্জে চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় ভোট কেনার অভিযোগে জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়কে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট-০২ আসনে জনতার দল মনোনীত প্রার্থীর পক্ষে ‘কলম’ প্রতীকে ভোট কেনার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ৩–৪ জন কর্মী এলাকায় প্রবেশ করে ভোটারদের মাঝে টাকা বিতরণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধা’ওয়া করলে ২–৩ জন কর্মী পালিয়ে যায়। এ সময় রবীন্দ্রনাথ রায়কে আ’টক করে বিক্ষুব্ধ জনতা।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। এ সময় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৬-এর ২৭ ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বলেন নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...