মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার: গ্রেপ্তার ২
২৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৯ পিএম

নওগাঁর মান্দা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরল্যাবাদ জোতপাড়া গ্রামের কালামের ছেলে লিটন (২৩) ও দক্ষিণ নুরুল্যাবাদ কদমতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে জীবন ওরফ তন্ময় (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৯টার দিকে মান্দা থানাধীন চকশৈল্যা বাজার থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। আজ অভিযুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাইয়ের শুকটিগাছা বাজারে নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।আত্রাই থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোটরসাইকেল এবং গ্রেপ্তারকৃত আসামিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল।
আত্রাই থানা পুলিশ সূত্রে আরও জানানো হয়,”মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। আদালতের নির্দেশক্রমে আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।”
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার: গ্রেপ্তার ২
অনলাইন নিউজ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬
৭:৩৯ পিএম

নওগাঁর মান্দা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরল্যাবাদ জোতপাড়া গ্রামের কালামের ছেলে লিটন (২৩) ও দক্ষিণ নুরুল্যাবাদ কদমতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে জীবন ওরফ তন্ময় (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৯টার দিকে মান্দা থানাধীন চকশৈল্যা বাজার থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। আজ অভিযুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাইয়ের শুকটিগাছা বাজারে নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।আত্রাই থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোটরসাইকেল এবং গ্রেপ্তারকৃত আসামিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল।
আত্রাই থানা পুলিশ সূত্রে আরও জানানো হয়,”মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। আদালতের নির্দেশক্রমে আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।”
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
Generating Photo Card...
Please wait...
