নওগাঁ বাজুজের দ্বিবার্ষিক নির্বাচনে উপদেষ্টা মফস্বল সাংবাদিক ইউনিয়ন, শফিকুল ইসলাম সভাপতি ও গৌর কুমার শাহা সাঃসম্পাদক নির্বাচিত

অনলাইন নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬ ৭:২০ এএম
নওগাঁ বাজুজের দ্বিবার্ষিক নির্বাচনে উপদেষ্টা মফস্বল সাংবাদিক ইউনিয়ন, শফিকুল ইসলাম সভাপতি  ও গৌর কুমার শাহা সাঃসম্পাদক নির্বাচিত

গতকাল ৯ ই জানুয়ারি বাংলাদেশ জুয়েলারি সমিতি নওগাঁ জেলা শাখার হল রুমে সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভোট গ্রহন হয় এবং দ্বিবার্ষিক নির্বাচান অনুষ্ঠিত হয়েছে। সাবেক তিনবারের সাঃসাম্পাদক মেসার্স নিউ বাংলাদেশ জুয়েলার্স দোকানের স্বত্বাধিকারি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা, মোঃশফিকল ইসলাম রাজু, বিশাল ভোটের ব্যাবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তার নিকট তম প্রতিদ্বন্দি ছিলেন,গৌতম কুমার শাহা,এবং সাঃসম্পাদক নির্বাচিত হন গৌর কুমার শাহা।

নবনির্বাচিত সভাপতি মোঃশফিকুল ইসলাম বলেন, আমি তিনবারের সাঃসম্পাদক নির্বাচিত ছিলাম, আমার ভাল কাজের জন্য সকল স্বর্ণ ব্যাবসায়ী খুশি হয়ে আমাকে জোরপূর্বক সভাপতি পদে দাঁড় করিয়াছে এবং বিপুল সংখ্যক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি সাঃসম্পাদক থাকাকালীন সংগঠনের সার্বিক উন্নয়ন করেছি এবং বর্তমান নবনির্বাচিত সভাপতি হিসেবে উপজেলা সহ নওগাঁ সদর স্বর্ণ ব্যাবসায়ীদের নিরাপত্তা সহ স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, স্বণের দাম কোম বেশির কারণ এটা নির্ধাণ করে আন্তর্জাতিক বাজার, এই বিষয়ে আমাদের মত সাধারণ ব্যাবসায়ীর কোন হাত নাই।

আমরা চেষ্টা করি সাধারণ ক্রেতা যেন কোন মতে ২ নম্বরী স্বর্ণ কিনে ক্ষতি গ্রস্ত না হয়।যদি কোন দোকানি কোন ভাবে সাধারণ ক্রেতা কে ঠকায়, আমরা জানতে পারলে সংগঠনের পক্ষে তার বিরুদ্ধে কঠিন ব্যাবস্হা গ্রহন করে থাকি।আমরা আশা করি নওগাঁ জুয়েলারি সমিতির কোন স্বর্ন ব্যাবসায়ী কোন সাধারণ ক্রেতা কে ভেজাল বা ২ নম্বরী অলঙ্কার বিক্রয় করবেনা।

বর্তমান নবনির্বাচিত নির্বাহী কমিটির কাছে সাধারণ ব্যাসায়ীরা এটাই আশা করে। আমি আশাবাদী সবাই নিষ্ঠার সাথে আগামী ২ বৎসর কাজ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...