রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা থানায় ছেলে আত্মসমর্পণ

রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় নিজের ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ০০ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরল (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা থানায় ছেলে আত্মসমর্পণ

রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় নিজের ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ০০ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরল (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
